১ অগস্ট থেকে দায়িত্বে ইসকন - 24 Ghanta Bangla News
Home

১ অগস্ট থেকে দায়িত্বে ইসকন

Spread the love

আগামী ১ অগস্ট থেকেই রাজ্যে প্রাথমিক শিক্ষায় ৬ টাকা ৭৮ পয়সার বদলে মিড–ডে মিলে বরাদ্দ হচ্ছে ১০ টাকা। ওই দিন থেকেই কলকাতা–সহ রাজ্যের বড় অংশে মিড-ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে ইসকন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার এ কথা জানান। তিনি বলেন, ‘মিড–ডে মিলে ইসকন কিছুটা ভর্তুকি দিচ্ছে। হাই-কোয়ালিটির খাবারও দেবে।’ যদিও ইসকনকে মিড–ডে মিলের দায়িত্ব দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে এক মামলায় গত বুধবার রাজ্যের হলফনামা চেয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, গোটা ব্যাপারটাই প্রস্তাব। এই প্রস্তাবের ভিত্তিতে আগাম মামলা দায়ের হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *