ভোট পরবর্তী হিংসার অভিযোগ, পুরুলিয়ায় ধৃত দুই তৃণমূল নেতা
জানা গিয়েছে, গৌরব পুরুলিয়ায় তৃণমূলের যুব সভাপতির পদে ছিলেন। অন্যদিকে, ধৃত তুষার তৃণমূলের আইটি সেলের সদস্য। পাশাপাশি, তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল পরিচালনা করতেন তিনি। নির্বাচনের সময়ে তাঁর হয়ে নানা পলিটিক্যাল ক্যাম্পেনও পরিচালনা করেছেন তিনি। সোমবার রাতে দু’জনকে গ্রেপ্তার করার পরে মঙ্গলবার সকালে তাঁদের আদালতে হাজির করানো হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁদের ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি-র স্থানীয় কর্মীরা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিশৃঙ্খলতা এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।