‘চিরতরে বদলেছে জীবন, শুধু ঈশ্বর সঙ্গে থাকুক…’, ক্যান্সারের যন্ত্রণা ভাগ মহেশ মাঞ্জরেকরের স্ত্রী মেধার
একইসঙ্গে মেধা আরও লিখেছেন, ‘যখনই আমার মনে হয়েছে আমি আর এগোতে পারব না, তখনই কেউ না কেউ আমার সঙ্গী হয়েছে। এখন পিছন ফিরে তাকালে আমি বুঝতে পারি, সেগুলো কোনও কাকতালীয় ঘটনা ছিল না। সেগুলো ছিল ঈশ্বরেরই আমার হাত ধরে রাখার উপায়। এই জার্নিতে আমি উপলব্ধি করেছি যে, ঈশ্বর সবসময় আমাদের সামনে আবির্ভূত হন না। তিনি আমার জীবনে এসেছেন আমার শিক্ষক, ডাক্তার, নার্স, পরিবার, বন্ধু, এমনকী সেইসব মানুষের রূপে, যাঁরা একটা সময়ে অপরিচিত থাকলেও পরে আমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।’