Panchayat Rules: প্রধানদের হাতে আর টাকা নয়, রাজ্যের পঞ্চায়েত আইনে আসছে বড় বদল | New Panchayat Rule in West Bengal, new bill to be tabled in coming session - 24 Ghanta Bangla News
Home

Panchayat Rules: প্রধানদের হাতে আর টাকা নয়, রাজ্যের পঞ্চায়েত আইনে আসছে বড় বদল | New Panchayat Rule in West Bengal, new bill to be tabled in coming session

Spread the love

কলকাতা: প্রথম অধিবেশনেই একাধিক বিল পেশ করেছে রাজ্য সরকার। এবার আসন্ন অধিবেশনেও আসছে নতুন বিল। পঞ্চায়েত আইনে বড় বদল হওয়ার সম্ভাবনা রাজ্যে। নতুন আইনে পঞ্চায়েত প্রধানদের ক্ষমতাতেও আসতে পারে বদল। আগামী শুক্রবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আর সেখানেই পেশ করা হতে পারে এই নতুন বিল।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, “পঞ্চায়েতের দুর্নীতির জন্য সরকারের দিকে আঙুল ওঠে। তাই আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় বদল আনতে এই আইন আনা হবে।” নয়া বিলে আর্থিক লেনদেনের দায়িত্ব প্রধানের হাত থেকে নিয়ে দেওয়া হচ্ছে আধিকারিকদের হাতে। দিলীপ ঘোষ জানান, প্রধান নয়, এবার থেকে টাকা দেওয়ার দায়িত্ব থাকবে সচিবদের হাতে।

এতদিন পর্যন্ত পঞ্চায়েতের অধীন বিভিন্ন প্রকল্পের কাজে টাকা দেওয়ার ক্ষমতা ছিল প্রধানদের। কিন্তু সেই সব প্রকল্পে টাকা নয়ছয় হওয়ার অভিযোগ ওঠে। সেই পরিস্থিতি যাতে আর না হয়, সেটা দেখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *