মেদিনীপুর মেডিক্যালে শো–কজ় করা নার্সদের পাশে দাঁড়াল সংগঠন
সংগঠনের বক্তব্য, ঘটনার দিন সংশ্লিষ্ট ওয়ার্ডে রোগীর সংখ্যা ছিল ১১৬। সেখানে কর্তব্যরত ছিলেন মাত্র সাত জন নার্স। অর্থাৎ একজন নার্সকে গড়ে ১৬ জন রোগীর দায়িত্ব সামলাতে হচ্ছিল। অথচ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ী, জেনারেল ওয়ার্ডে প্রতি শিফটে নার্স-রোগীর অনুপাত হওয়া উচিত ১:৫। সেই তুলনায় বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, নার্সদের শুধুমাত্র রোগীর পরিচর্যার কাজ নয়, অন্যান্য প্রশাসনিক ও ক্যাটিগরি-ভিত্তিক কাজও করতে বাধ্য করা হয়। ফলে রোগীর প্রতি প্রয়োজনীয় মনোযোগ দেওয়া সম্ভব হয় না।