মাঠে নামার আগেই মেসিকে টেক্কা বেলিংহ্যামের
বিশ্বকাপের সেমি ফাইনালে আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচের আগে লিওনেল মেসিকে টেক্কা দিলেন জুড বেলিংহ্যাম। ফিফার সর্বশেষ প্রকাশিত পাওয়ার র্যাঙ্কিংয়ে ধাক্কা খেলেন মেসি। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে নজর কাড়তে পারেননি তিনি। তার প্রভাব পড়েছে পাওয়ার র্যাঙ্কিংয়ে। অ্যাটাকিং স্কোরে ৮.০৭ রেটিং নিয়ে মেসি নেমে এসেছেন তৃতীয় স্থানে। দুরন্ত ফর্মে থাকা বেলিংহ্যাম মেক্সিকো ও নরওয়ের বিরুদ্ধে দু’টি করে গোল করেছেন। চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। বেলিংহ্যামের রেটিং ৮.২৫।