বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবকের পরিবারকে আর্থিক সাহায্য, চাকরির প্রতিশ্রুতি বিধায়কের
রবিবার, সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ যান বিবাস সাহার বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান তিনি। সেই সঙ্গে মৃতের মা পায়েল সাহার হাতে ৭ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন এলাকার বিধায়ক। ওই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।