ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর পিএ, কী বললেন অভিনেত্রী? - 24 Ghanta Bangla News
Home

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর পিএ, কী বললেন অভিনেত্রী?

Spread the love

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হাওড়ার এক যুবক। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশের হাতে রবিবার রাতে গ্রেপ্তার হয়েছেন অর্ঘ্য মুখোপাধ্যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। বিষয়টি মানছেন অভিনেত্রীও। তিনি জানান, একটি ইভেন্ট সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির কঠিন শাস্তি চেয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, একটি ইভেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়। তিনি তাঁর পরিচিত এক মহিলাকে চ্যাটার্জিহাট থানা এলাকায় তাঁর বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। গত ১২ জুন, নিগৃহীতা তরুণী চ্যাটার্জিহাট থানায় অর্ঘ্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মামলায় পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে পুলিশ।

এই ঘটনা নিয়ে এই সময় অনলাইনকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি একটি ইভেন্ট সংস্থার মাধ্যমে অর্ঘ্যকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেয়েছিলেন। ব্যক্তিগত ভাবে তিনি অর্ঘ্যকে নিয়োগ করেননি। এই ঘটনার বিষয়ে তিনি কিছু জানেনও না। তবে তিনি বলেন, ‘আমি ভাবতেও পারছি না, এমন কিছু হতে পারে। আমি একজন মহিলা হয়ে চাইছি, যদি ও (অর্ঘ্য) সত্যিই এই কাজ করে থাকে, তাহলে ওর যেন কঠিন শাস্তি হয়। আইনের উপর আমার ভরসা রয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *