তামিলনাড়ুতে গো-হত্যার নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের - 24 Ghanta Bangla News
Home

তামিলনাড়ুতে গো-হত্যার নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Spread the love

প্রায় দু’ সপ্তাহ আগে মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তামিলনাড়ু সরকার। মাদ্রাজ হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল, ১৯৫৮ সালের তামিলনাড় পশু সংরক্ষণ আইনের ৪ নম্বর ধারা বাদে বাকি ক্ষেত্রে গো-হত্য়া পুরোপুরি নিষিদ্ধ।

তামিলনাড়ু সরকার মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জানায়, উচ্চ আদালতের নির্দেশ ১৯৫৮ সালের পশু সংরক্ষণ আইনের পরিপন্থী।

সূত্রের খবর, ১৯৫৮ সালের ওই আইন অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে গবাদি পশু হত্যা অবৈধ নয়। যদি কোনও গবাদি পশুর বয়স ১০ বছরের বেশি হয় বা ওই পশু যদি প্রজননে এবং কৃষি কাজের ব্যবহারে অক্ষম হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন সাপেক্ষে তাকে হত্যা করা যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *