জন্মদিনে স্ত্রীকে গুলি করে খুন দিল্লি পুলিশের কনস্টেবলের, রাস্তা ধারে দেহ ফেলে চম্পট
স্ত্রীর ২৪তম জন্মদিন সুন্দর করে কাটানোর বদলে, প্রকাশ্য রাস্তায় তাঁকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দিল্লি পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায়, লাল বাহাদুর শাস্ত্রী (LBS) হাসপাতালের কাছে। মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা (২৪)। অভিযুক্ত স্বামী মণীশ ভাটি, যিনি দিল্লি পুলিশের ‘অ্যান্টি-অটো থেফট স্কোয়াড’ (AATS)-এ কনস্টেবল পদে কর্মরত।