এবিভিপি-র মহামিছিল ১৪ জুলাই
১৪ জুলাই কলকাতায় এক বিশাল মহামিছিল ও মেগা ছাত্র সমাবেশের ডাক দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের ৭৮তম প্রতিষ্ঠা দিবস এবং ‘বন্দে মাতরম্’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কলকাতার রাজ্য কার্যালয় থেকে কর্মসূচির ঘোষণা করা হয়ে এবিভিপির তরফে। শোভাযাত্রাটি শুরু হবে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে। শহরের আরও দু’টি স্থান থেকে পৃথক মিছিল এসে কলেজ স্ট্রিটে মূল সমাবেশের সঙ্গে মিলিত হবে।