Kunal Ghosh on Calcutta High court: কুণাল ঘোষকে জরিমানা করল আদালত | Calcutta High Court fines Kunal Ghosh - 24 Ghanta Bangla News
Home

Kunal Ghosh on Calcutta High court: কুণাল ঘোষকে জরিমানা করল আদালত | Calcutta High Court fines Kunal Ghosh

Spread the love

কলকাতা: আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম সহ আরও একাধিক আইনজীবীদের চেম্বার ঘেরাওয়ের অভিযোগ। এমনকী, বিচারপতিদের উদ্দেশেও বিতর্কিত মন্তব্যের অভিযোগ ছিল। সেই ঘটনায় কুণালকে আর্থিক জরিমানা করল আদালত।

SSC-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনি ভাবে নিয়োগ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলায় একাংশ চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে কোর্টে সওয়াল করেছিলেন বিকাশ। বিচারপতি ছিলেন বিশ্বজিৎ বসু। তিনি এই মামলায় নির্দেশ দিয়েছিলেন, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা লিখিত জানাতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। কুণালের নেতৃত্বে চাকরিপ্রার্থীরা শামীম-বিকাশদের ঘিরে বিক্ষোভ দেখান। এরপরই আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। আজ সেই মামলাতেই কুণালকে দোষী সাব্যস্ত করে কোর্ট। ২০০০ টাকা জরিমানা করা হয়।

যদিও কুণাল ঘোষ বলেন, “ঘটনাস্থলে আমি ছিলাম না। ঘটনা নিন্দা করেছি, তাও আমায় জরিমানা করা হয়েছে। আমি বিচারকদের সম্মান করে চলি। চাকরিপ্রার্থীদের কয়েকজনের উত্তেজনাবশত ঘটনা ঘটে। আমায় ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। আমি আইন মেনে চলি। বহু বিষয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। তিনজন মহামান্য বিচারপতির বেঞ্চ যখন জরিমানা দিয়েছেন, তাঁদের অর্ডার পর্ব এবং আইনিভাবে যা যা করার করব।”

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,  “এটা খুব ভালো হয়েছে। ক্রিমিনাল কনটেম্পটে এই রকম সাজা প্রাপ্তির ঘটনা ঘটে না। কলকাতা হাইকোর্টকে যে ক্রিমিনাল কনটেম্পটে দোষী সাব্যস্ত করেছেন এটাই অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা প্রমাণ হল তৃণমূলের কুণালবাবুরা বিচারপ্রক্রিয়ার প্রতি হস্তক্ষেপ করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *