১২ ফুটের ত্রিশূল, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে গেট, চন্দননগরের আলোয় সাজছে শ্রাবণী মেলা
অন্য দিকে, আলোক শিল্পী দীপক সাউয়ের কারখানায় তৈরি হচ্ছে ৮ ও ১২ ফুট উঁচু ত্রিশূল, ডমরু এবং কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে আলোর গেট। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে এখন দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। তিনি বললেন, ‘বিভিন্ন এলাকা ভাগ করে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আলাদা দল কাজ করছে।’ যাঁদের কাজের মান ভালো, তাঁরাই বরাত পেয়েছেন বলে জানালেন দীপক।