১০ দিন পরে খোঁজ মিলল শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের, উদ্ধার দুই মৎস্যজীবীর মৃতদেহ - 24 Ghanta Bangla News
Home

১০ দিন পরে খোঁজ মিলল শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের, উদ্ধার দুই মৎস্যজীবীর মৃতদেহ

Spread the love

প্রায় দশ দিন পরে খোঁজ মিলল শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের। রবিবার সন্ধ্যায় বকখালি থেকে প্রায় ১০ কিমি দূরে ট্রলারটি সম্পূর্ণ উল্টোনো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রলারে মোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন। ২ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ট্রলারটিকে ও মৃতদেহগুলিকে পাথরপ্রতিমা নিয়ে আসা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।

গত ২ জুলাই গভীর সমুদ্রে মাঝ ধরার জন্য পাড়ি দিয়েছিল ‘জয় মা কালী’ নামে একটি ট্রলার। ৬ জুলাই পর্যন্ত সেই ট্রলারের সঙ্গে যোগাযোগ ছিল। এর পর থেকেই ওয়্যারলেসের মাধ্যমে সেই ট্রলারের কোনও মৎস্যজীবীর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। দ্রুত ট্রলারটির খোঁজ শুরু করে উপকূলরক্ষী বাহিনী। এমনকী ট্রলারটির খোঁজ করার জন্যে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়েছিল।

শনিবার রাতে একটি খবর আসে শঙ্করপুর ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশরঞ্জন নায়কের কাছে। জানা যায়, কাকদ্বীপের বাঘেরচর নামে একটি দ্বীপে খুঁজে পাওয়া গিয়েছে সেই ট্রলার। যদিও শনিবার সন্ধ্যায় স্বদেশরঞ্জন জানান, সেটি ভুল খবর ছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *