রাইফেল হাতে নিশানায় তাক অগ্নিমিত্রার
হাতে রাইফেল তুলে নিশানায় তাক রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। আসানসোলের চাঁদমারি রাইফেল শ্যুটিং ক্লাব পরিদর্শনে গিয়েছিলেন রবিবার। সেখানেই প্রশিক্ষকের কাছ থেকে রাইফেল চালানোর প্রাথমিক কৌশল শেখেন অগ্নিমিত্রা। এর পরে দেখা যায়, মন্ত্রী নিজেই নিশানায় গুলি ছুড়ছেন। পাশাপাশি এ দিন ক্লাবের পরিকাঠামোও ঘুরে দেখেন তিনি। কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে।