খুনিদের সঙ্গে বসে চা খাবো না! বৈঠক ছেড়ে কেন বেরিয়ে এলেন বিজেপি বিধায়ক? - 24 Ghanta Bangla News
Home

খুনিদের সঙ্গে বসে চা খাবো না! বৈঠক ছেড়ে কেন বেরিয়ে এলেন বিজেপি বিধায়ক?

Spread the love

কলকাতা: বাঁকুড়ার রাজনৈতিক ময়দানে উত্তেজনা চরমে। (Niladri Sekhar)জেলা প্রশাসনের ডাকা একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে মাঝপথে ওয়াকআউট করে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।…

কলকাতা: বাঁকুড়ার রাজনৈতিক ময়দানে উত্তেজনা চরমে। (Niladri Sekhar)জেলা প্রশাসনের ডাকা একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে মাঝপথে ওয়াকআউট করে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। ষোড়শ অর্থ কমিশনের বার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সংখ্যালঘু ভবনে এই বৈঠক ডাকা হয়েছিল। জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, তৃণমূল ও বিজেপির বিধায়করা উপস্থিত ছিলেন।

কিন্তু বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্ষোভে ফেটে পড়ে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান দানা।বাইরে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে জানান, যারা তাঁকে জেল খাটিয়েছে এবং দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, তাদের সঙ্গে এক টেবিলে বসে চা খাওয়ার মতো সৌজন্য দেখানোর লোক তিনি নন।

আরও দেখুনঃ টাকিতে ইছামতীর জমি দখল করে হোটেল! বুলডোজারে গুঁড়িয়ে দিল সরকার

তিনি আরও অভিযোগ করেন যে, তৃণমূল নেতারা দলীয় কর্মী তথা রাষ্ট্রবাদী নেতা অজিত মুর্মুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশে দাঁড়িয়েছে। দানা বলেন, “মানুষের উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে কাজ করতে আমি সবসময় প্রস্তুত। কিন্তু রাজনৈতিক শত্রুতা ও দুর্বৃত্তদের সঙ্গে একসঙ্গে বসে চা পান করার মতো মানসিকতা আমার নেই।”

স্থানীয় বিজেপি কর্মীরা এই ওয়াকআউটকে সমর্থন জানিয়েছেন। তাঁরা বলছেন, দানার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতারা বলছেন, বৈঠক ছিল উন্নয়নমূলক। রাজনৈতিক কারণে বৈঠক বয়কট করে দানা জেলার স্বার্থের ক্ষতি করেছেন।জেলা প্রশাসনের এই বৈঠকটি ছিল গুরুত্বপূর্ণ।

আরও দেখুনঃ এক বাড়িতে একাধিক প্রাপক? অন্নপূর্ণা যোজনার জটিলতা কাটাতে জানুন নতুন নিয়ম

ষোড়শ অর্থ কমিশনের আওতায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এমন বৈঠক সাধারণত সহযোগিতার পরিবেশ তৈরি করে। কিন্তু দানার ওয়াকআউট সেই পরিবেশকে নষ্ট করে দিয়েছে বলে মনে করছেন অনেকে। জেলাশাসকের দপ্তর থেকে অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও দেখুনঃ ‘দেশ জুড়ে UCC র আদর্শ এমনই হওয়া উচিত!’ মত তথাগতের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *