‘সরকারি নির্দেশ আছে,’ ডিম ছোড়া নিয়ে মন্তব্য ভাইরাল হতেই ভুল স্বীকার বিজেপি নেতার
ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায় বলেন, ‘কাউকে ডিম মারার কোনও সরকারি অর্ডার নেই। দলেরও কোনও নির্দেশ নেই। দল এমন ঘটনা সমর্থন করে না।’ আক্রান্ত মানস বলেন, ‘কেন বিরোধী দলনেতা এমন হামলা করলেন বুঝতে পারছি না। উনি দু’জন সঙ্গীকে নিয়ে ডিম ছুড়েছেন। মোবাইল ফোনে ভিডিয়ো তুলে ভাইরালও করেছেন।’ আর সুব্রতর সাফাই, ‘মানস দাস আগাগোড়া দুর্নীতিগ্রস্ত লোক। এর আগে ভূমি কর্মাধ্যক্ষ থাকার সময়ে সরকারি খাস জমি বিক্রি, জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে তাঁর জমি বিক্রি থেকে অবৈধ নির্মাণ––নানা দুর্নীতির সঙ্গে জড়িত। তারই প্রতিবাদ জানিয়েছি।’