মুক্ত বাণিজ্য চুক্তি হবে আজ, কিউই আপেল-ওষুধ সস্তায় পাবে ভারত - 24 Ghanta Bangla News
Home

মুক্ত বাণিজ্য চুক্তি হবে আজ, কিউই আপেল-ওষুধ সস্তায় পাবে ভারত

Spread the love

এই সময়: আজ, শুক্রবার থেকে দু’দিনের নিউ জ়িল্যান্ড সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ প্রায় চার দশক পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে নিউ জি়ল্যান্ডে যাচ্ছেন। তাঁর সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। আর তার আগে, বৃহস্পতিবার, সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন জানিয়েছেন, চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই ভারতের বাজারে নিউ জ়িল্যান্ডের মোট রপ্তানির ৫৭ শতাংশ শুল্কমুক্ত হবে। তাঁর মতে, এই চুক্তি শুধু নিউ জ়িল্যান্ডের ব্যবসার জন্য নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের বুনিয়াদ আরও মজবুত করবে। ভারতের দ্রুত বেড়ে চলা কনজ়িউমার মার্কেটের সে দেশের কৃষি, খাদ্য, দুগ্ধজাত পণ্য, প্রযুক্তি ও পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্তি সংস্থাগুলির সহজে প্রবেশের সুবিধে মিলবে। ফলে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতায় নতুন গতি আসবে বলে আশাবাদী দুই দেশই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *