বারুইপুর কাণ্ডের পরে ছড়িয়েছে আতঙ্ক, নাবালিকাদের চোখের আড়াল হতে দিচ্ছেন না মা–বাবারা - 24 Ghanta Bangla News
Home

বারুইপুর কাণ্ডের পরে ছড়িয়েছে আতঙ্ক, নাবালিকাদের চোখের আড়াল হতে দিচ্ছেন না মা–বাবারা

Spread the love

গত রবিবার বারুইপুরের সূর্যপুরেই বিকেল সাড়ে চারটে নাগাদ ১১ বছরের এক নাবালিকা বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণে বেরিয়েছিল বাড়ি থেকে। সে একাই ছিল। আর ফিরে আসেনি ক্লাস সিক্সের ওই ছাত্রী। পরে বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে। জানা যায়, গণধর্ষণের শিকার হয়ে তিলে তিলে মৃত্যু হয়েছে এক রত্তির। ওই ঘটনায় অন্যতম মূল অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। বাকিদের অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু মা-বাবার মন তো…! যেন কিছুতেই মানতে চায় না। প্রশাসন, সরকার, স্থানীয় মানুষ কেউই চায় না, ওই স্মৃতি আর ফিরে আসুক। তবু সাবধানী বাবা-মায়েরা যতই কাজ থাকুক স্কুলে যাতায়াত করা, কোচিং ক্লাসে একা যেতে দিচ্ছেন না প্রায় কাউকেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *