ওষুধের নামে দেদার নেশা রুখতে কড়া কেন্দ্র! প্রেসক্রিপশন ছাড়া মিলবে না বেশি অ্যালকোহলযুক্ত টনিক-সিরাপ
কোন কোন ওষুধে প্রভাব পড়বে?
নতুন নিয়ম সব ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি শুধুমাত্র সেই সব মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে কার্যকর হবে, যেগুলি—
-
১২ শতাংশের বেশি ইথাইল অ্যালকোহলযুক্ত
-
৩০ মিলিলিটারের বেশি বোতলে বিক্রি হয়
এর মধ্যে কিছু কাশির সিরাপ, মেডিসিনাল টনিক, টিঙ্কচার ও অন্যান্য তরল ওষুধ থাকতে পারে। কোনও নির্দিষ্ট ওষুধ এই তালিকায় পড়বে কি না, তা তার অ্যালকোহলের মাত্রা ও প্যাকেজিংয়ের উপর নির্ভর করবে।