ট্রাম্পের হুমকির পরেই ইরানে নতুন করে হামলা আমেরিকার, পাল্টা হুঁশিয়ারি তেহরানের - 24 Ghanta Bangla News
Home

ট্রাম্পের হুমকির পরেই ইরানে নতুন করে হামলা আমেরিকার, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

Spread the love

মঙ্গলবার হরমুজ় প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়। সেগুলির মধ্যে একটি ভারতে যাচ্ছিল। কাতারের ওই জাহাজে হামলার পরেই দক্ষিণ ইরানের ৮০টিরও বেশি সামরিক জায়গায় বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) । হামলা চালানো হয় বন্দর আব্বাস, সিরিক, কাশেম দ্বীপে। আর ইরানের সঙ্গে হওয়া সংঘর্ষবিরতি শেষ বলে জানিয়ে সেখানে আরও ‘ভয়ঙ্কর হামলা’ চালানো হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। বুধবার রাতে এই হুমকি দেওয়ার পরেই ইরানে নতুন করে হামলা চালায় সেন্ট্রাল কমান্ড। হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের অযৌক্তিক আগ্রাসন এবং নৌ-চলাচলের স্বাধীনতায় হুমকি সৃষ্টির সক্ষমতা আরও কমিয়ে আনার লক্ষ্যে এই হামলা বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *