ট্রাম্পের কারণেই ‘লবিবাজি’, FIFA প্রেসিডেন্টের বিরুদ্ধে নালিশ যাচ্ছে IOC-তে - 24 Ghanta Bangla News
Home

ট্রাম্পের কারণেই ‘লবিবাজি’, FIFA প্রেসিডেন্টের বিরুদ্ধে নালিশ যাচ্ছে IOC-তে

Spread the love

IOC-র কাছে অভিযোগ, চাপ বাড়ল ইনফান্তিনোর উপর

ফেয়ারস্কোয়ার জানিয়েছে, তারা IOC-র এথিক্স কমিশনকে অনুরোধ করবে খতিয়ে দেখতে যে ইনফান্তিনো অলিম্পিকdm আন্দোলনের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন কি না। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘জিয়ান্নি ইনফান্তিনো বারবার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভেঙেছেন বলে আমাদের অভিযোগ। সেই কারণেই আমরা আইওসির কাছে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে তুলে ধরছি।’

IOC-র মৌলিক নীতিগুলির মধ্যে রাজনৈতিক নিরপেক্ষতা অন্যতম। ২০২০ সাল থেকে ইনফান্তিনো IOC-র সদস্য হওয়ায় এই বিষয়ে তদন্ত করার অধিকারও রয়েছে সংস্থাটির। এর আগে IOC-র সভাপতি কার্স্টি কভেন্ট্রি (Kirsty Coventry) জানিয়েছিলেন, এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পেলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে বলেও তিনি স্পষ্ট করেছিলেন। কভেন্ট্রির কথায়, ‘অভিযোগ জমা পড়লে বিষয়টি অবশ্যই পরীক্ষা করে দেখা হবে।’

বালোগান বিতর্ক কী ভাবে শুরু হয়েছিল?

বিতর্কের সূত্রপাত হয় যখন FIFA বালোগানের এক ম্যাচের স্বয়ংক্রিয় সাসপেনশন তুলে দেয়। আগের ম্যাচে লালকার্ড দেখার পর তাঁর পরের ম্যাচে খেলার কথা ছিল না। কিন্তু ট্রাম্প প্রশাসনের সরাসরি অনুরোধের পর FIFA সিদ্ধান্ত বদলায় বলে অভিযোগ ওঠে। ফলে বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার সুযোগ পান বালোগান। আধুনিক বিশ্বকাপের ইতিহাসে এমন সিদ্ধান্তকে নজিরবিহীন বলেই মনে করছেন অনেক ফুটবল বিশেষজ্ঞ। যদিও বিতর্কের মধ্যেই সিয়াটলে বেলজিয়াম ৪-১ গোলে আমেরিকাকে হারিয়ে দেয়। তবুও ফিফার এই হস্তক্ষেপ নিয়ে আলোচনা ও সমালোচনা থামেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *