‘একটা সেলফি প্লিজ়...’, একরত্তির কাতর আবদারেও বিরক্ত সোনাক্ষী, কী করলেন? দেখুন ভিডিয়ো - 24 Ghanta Bangla News
Home

‘একটা সেলফি প্লিজ়…’, একরত্তির কাতর আবদারেও বিরক্ত সোনাক্ষী, কী করলেন? দেখুন ভিডিয়ো

Spread the love

টিভি খুললেই একমাত্র দেখা যায় সোনাক্ষী সিনহাকে। প্রিয় অভিনেত্রী হঠাৎ করেই চোখের সামনে হাজির। নিজেকে কিছুতেই আটকে রাখতে পারল না খুদে। সোনাক্ষীকে দেখেই তাই ছুটে গেল সে। এমনিতে ছবি তুলতে খুব একটা বারণ করেন না সোনাক্ষী। তবে এ বার সেলফি তোলার আবদারে এক অদ্ভুত ব্যবহার করলেন অভিনেত্রী।

সোনাক্ষী গাড়িতে ওঠার আগেই তাঁকে ঘিরে ধরেন ভক্তেরা। যা দেখে রীতিমতো বিরক্ত অভিনেত্রী। সেই সময়ে ফোন হাতে ছুটে আসে এক খুদে ভক্ত। আবদার করে একটা সেলফির। কিন্তু রাজি নন অভিনেত্রী। স্পষ্ট না বলে দেন। ভক্তকে এমন ভাবে ফিরিয়ে দেওয়ার ভিডিয়ো দেখে নেটিজ়েনদেরও খানিক অবাক।

তার পরেও আশা করে খানিকক্ষণ দাঁড়িয়েছিল একরত্তি। যদি একবার রাজি হয়ে যান প্রিয় অভিনেত্রী। এই ঘটনা যদিও প্রথম নয়। এর আগেও একটি রেস্তোরাঁর বাইরে রেগে যেতে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। পরিবারের সঙ্গে নৈশভোজ সেরে বেরনোর সময়ে পাপারাৎজ়িরা তাঁদের ঘিরে ধরে ছবি তুলতে শুরু করেন। যা দেখে রীতিমতো রেগে যান সোনাক্ষী।

হাতজোড় করে বলে ওঠেন, ‘অনেক হয়েছে। এ বার ছেড়ে দাও প্লিজ়। ধন্যবাদ।’ এর পরেও ছবি তোলা থেকে এতটুকু বিরত হননি পাপারাৎজ়িরা। তবে তিনি বুঝিয়ে দিয়েছেন, একেবারেই ছবি তোলার বিষয়টা পছন্দ করছেন না তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *