'রামের নাম টাকা লুট করছে বিজেপি!' অভিযোগ মমতার - 24 Ghanta Bangla News
Home

‘রামের নাম টাকা লুট করছে বিজেপি!’ অভিযোগ মমতার

Spread the love

কলকাতা: বারুইপুরের নাবালিকা হত্যা ঘটনায় আজ রাস্তায় নামেন (Mamata Banerjee)প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা সবাই জানি আপনারা কীভাবে ক্ষমতায় এসেছেন। এখানে…

কলকাতা: বারুইপুরের নাবালিকা হত্যা ঘটনায় আজ রাস্তায় নামেন (Mamata Banerjee)প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা সবাই জানি আপনারা কীভাবে ক্ষমতায় এসেছেন। এখানে পুলিশ আমাদের ওপর নজরদারি করছে, অথচ নারী নির্যাতনের ঘটনায় তাদের কোনো খোঁজ নেই। কালীঘাট থেকে আমার বাসভবন, বালিগঞ্জ সর্বত্র হাঙ্গামা চলছে।

এটাই কি বাংলার মানুষ চেয়েছিল? আমাদের র‍্যালির জন্য আদালতের অনুমতি নিতে হয়। আদালতের অনুমতি নিয়েই র‍্যালি করেছিলাম, তবু দেখুন কীভাবে আক্রমণ করা হল। যারা রামের নামে টাকা লুট করে, তাদের লজ্জা করা উচিত। রামের নাম অপবিত্র করবেন না। হাইকোর্ট অনুমতি দিয়েছিল, পুলিশ ও প্রশাসনকে আমি দায়ী করছি, বিজেপিকে নয়।

আরও দেখুনঃ মুসলিমদের জমি দখলে কেন মুখ খোলে না কংগ্রেস-সমাজবাদী! রামমন্দির চুরিতে সাফাই যোগীর

আপনারা চাইলে র‍্যালি শান্তিপূর্ণভাবে হতে পারত, কিন্তু বিজেপি কর্মীদের দুষ্কৃতিকে ছাড় দিয়েছেন। এখানে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে উত্তরপ্রদেশের চেয়েও খারাপ অবস্থা। পুলিশ হাইকোর্টের অনুমতি কীভাবে লঙ্ঘন করল? এটা আদালত অবমাননা। তারা জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শুধু আমাদের কর্মীদের ওপর আক্রমণ করে। আমি বিজেপির নিন্দা করছি।

আরও দেখুনঃ শরদের দলে ভাঙনের গন্ধে ডিলিমিটেশনের অশনি সংকেত! মাত্র ৩৬ নম্বরের তফাতে NDA সরকার

তিনি অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। নারী নির্যাতনের ঘটনা বেড়েছে, অথচ পুলিশ নিষ্ক্রিয়। কালীঘাট ও বালিগঞ্জ এলাকায় হাঙ্গামার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের ‘পরিবর্তন’ শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়, বরং ক্ষমতার লড়াইয়ের ফল। র‍্যালির অনুমতি নেওয়ার পরও আক্রমণের ঘটনায় পুলিশ ও প্রশাসনকে দায়ী করেছেন তিনি।

অন্যদিকে বিজেপির শীর্ষ নেতারাও মমতাকে পাল্টা অভিযোগ করেছেন। তাদের মতে মমতার আমলে অনেক বেশি নিরাপত্তা হীনতায় ভুগেছে মহিলারা। ধর্ষণ বা নারী নির্যাতনের মত ঘটনায় কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি এবং সব ক্ষেত্রেই মমতা দোষীদের আড়াল করার চেষ্টা করেছেন। তারা আরও বলেছেন বারুইপুর কাণ্ডে অলরেডি একজন অভিযুক্তকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। বাকিদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তার জন্য মমতার রাস্তায় নামার কোনও প্রয়োজন নেই।

আরও দেখুনঃ এবার ভাঙনের আভাস শরদ পাওয়ারের দলে! NDA তে যোগ দিতে আগ্রহী সংখ্যাগরিষ্ট

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *