‘পালাতে পারো, লুকোতে পারবে না’, জম্মু-কাশ্মীরে নিহত লস্কর জঙ্গি - 24 Ghanta Bangla News
Home

‘পালাতে পারো, লুকোতে পারবে না’, জম্মু-কাশ্মীরে নিহত লস্কর জঙ্গি

Spread the love

নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, নিহত জঙ্গির নাম জ়াকির গনই। এক্স হ্যান্ডলে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে লেখা হয়েছে, ‘পালাতে পারো, কিন্তু লুকোতে পারবে না। শোপিয়ানের নিরাপত্তা বাহিনী এক লস্কর জঙ্গিকে নিকেশ করেছে। যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে ওই জঙ্গিকে।’ পুলিশ সূত্রে খবর, সইদপোরা এলাকায় একটি আপেল বাগানে গত পাঁচ দিন ধরে নজরদারি চালানো হয়েছে। সেখানে প্রথমে সিসিটিভি ক্যামেরায় জ়াকির এবং তার সহযোগী লতিফ ভাটের হদিস পায় নিরাপত্তা বাহিনী। এর পরেই ঘিরে ফেলা হয় গোটা এলাকা। তল্লাশি অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *