গৌতম গম্ভীরের বিদায় কি তবে নিশ্চিত? 'বিশ্রামে’র আড়ালে লক্ষ্মণকে ব্যাটন দিল বোর্ড - 24 Ghanta Bangla News
Home

গৌতম গম্ভীরের বিদায় কি তবে নিশ্চিত? ‘বিশ্রামে’র আড়ালে লক্ষ্মণকে ব্যাটন দিল বোর্ড

Spread the love

বোর্ড গৌতম গম্ভীরের বিশ্রামের কথা বললেও ইংল্যাুন্ড ও জিম্বাবোয়ে সফরে দায়িত্ব পাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। সিদ্ধান্ত ঘিরে জোর জল্পনা ক্রিকেট মহলে।

বাবান আদক, কলকাতা ডেস্ক: টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিদায় কি তবে নিশ্চিত হয়ে গেল? ভারতীয় ক্রিকেট মহলে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই একটাই প্রশ্ন। খাতায় কলমে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিষয়টিকে ‘বিশ্রাম’ বলে দাবি করলেও, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মাটিতে দলের ধারাবাহিক এবং চূড়ান্ত ভরাডুবির পর এই সিদ্ধান্তকে গম্ভীরের ছাঁটাইয়ের আগাম প্রস্তুতি হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্বজয়ী ভারতের এমন বেহাল দশা এর আগে কেউ দেখেনি। আয়ারল্যান্ডের কাছে লজ্জার সিরিজ হারের ধাক্কা সামলাতে না সামলাতেই ইংল্যান্ডের মাটিতে রীতিমতো ল্যাজেগোবরে অবস্থা টিম ইন্ডিয়ার। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ইতিমধ্যেই ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে দল। মঙ্গলবার দ্বিতীয় টি-২০ ম্যাচে ২০১ রান তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় ভারতের ব্যাটিং লাইন-আপ! টি-২০ ইতিহাসে ১২৫ রানের এই হার ভারতের সবচেয়ে বড় লজ্জার রেকর্ড। দলের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন, সর্বোচ্চ রান মাত্র ১৩! তাসের ঘরের মতো ভেঙে পড়া দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সের পর হেড কোচের রণনীতি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।

Also Read | লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস

বোর্ডের যুক্তি, সামনেই ঠাসা সূচি। ১৯ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলার মাত্র চারদিন পর, ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে জিম্বাবোয়ে সিরিজ। এরপর রয়েছে জাপানে এশিয়ান গেমস। তাই ওয়ার্কলোড কমাতে এই জোড়া টুর্নামেন্টে হেড কোচের দায়িত্ব সামলাবেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান ভিভিএস লক্ষ্মণ। তাঁর সঙ্গে ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে জুড়ছেন ঋষিকেশ কানিতকর এবং সুনীল যোশী।

এশিয়ান গেমসের পর বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ রয়েছে ভারতের। কিন্তু ভারতীয় দল বর্তমানে যে জঘন্য ক্রিকেট খেলছে, তাতে গম্ভীরের এই সাময়িক ‘বিশ্রাম’ যদি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদি ছুটিতে পরিণত হয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। লক্ষ্মণের হাতে ব্যাটন তুলে দিয়ে বোর্ড কি তবে নিঃশব্দে গম্ভীরের বিদায়পথই প্রশস্ত করে দিল? উত্তরের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট।

Also Read | শক্তিশালী মাঝমাঠ! তিন বছরের চুক্তিতে লাল-হলুদে বরিস সিং

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *