কড়া পদক্ষেপ পুলিশের গাফিলতিতেও হুঁশিয়ারি শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

কড়া পদক্ষেপ পুলিশের গাফিলতিতেও হুঁশিয়ারি শুভেন্দুর

Spread the love

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘আমি রাজ্যের সব থানার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছি। রাজ্য পুলিশের কর্তাদের বলেছি, এ ধরনের ঘটনা আটকাতে হবে।’ তাঁর বক্তব্য, ‘যে ঘটনা ঘটেছে, তাতে ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ব্যবস্থা নিতে হবে।’ মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘সরকার কী কাজ করল, তা আপনারা জানতে পারবেন। এক সপ্তাহ পরে আমি আবার আসব। নির্যাতিতার এবং গণপিটুনিতে নিহত যুবকের বাড়িতে যাব। এই ঘটনায় সরকারের থেকে কী সাহায্য আশা করছেন বা ক্ষতিপূরণের বিষয়ে আমরা ওই দুই পরিবারের উপর ছেড়ে দিয়েছিলাম। তাঁরা আমাকে কিছু কিছু বিষয় জানিয়েছে।’ বারুইপুরের ওই তল্লাটে একটি পুলিশ ফাঁড়ির দাবি উঠেছে জানিয়ে শুভেন্দু বলেন, ‘অবিলম্বে আউটপোস্ট তৈরির কথা বলেছি। প্রয়োজনে বাড়ি ভাড়া করে আউটপোস্ট করতে হবে। এক সপ্তাহ পরে যখন আমি আসব, তখন ওই আউটপোস্ট উদ্বোধন করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *