এভিয়েশন সংস্থায় ইডি, প্রশ্নে তৃণমূলের অ্যাকাউন্ট - 24 Ghanta Bangla News
Home

এভিয়েশন সংস্থায় ইডি, প্রশ্নে তৃণমূলের অ্যাকাউন্ট

Spread the love

মঙ্গলবার সকালে ইডির টিম বেরোয় অভিযানে। ইডি সূত্রে খবর, নিউ টাউনে ওই এভিয়েশন সংস্থার অফিস, কলকাতার রাধাবাজারে ওই সংস্থারই ট্র্যাভেলস–এর কোম্পানি, সল্টলেকে সিজি ব্লকে সংস্থার কর্তার বাড়ি, বৌবাজারে অন্য একটি কোম্পানি এবং হাওড়ায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেওয়া হয়। তবে যে চ্যারিটেবল ট্রাস্টের কথা উঠে এসেছে ইডি–র তদন্তে, তার যে ঠিকানা তদন্তকারীরা পেয়েছিলেন, তা খুঁজেই পাওয়া যায়নি বলে ইডি সূত্রের দাবি। এই বেআইনি লেনদেনে উঠে এসেছে এক ব্যবসায়ীর নামও। তিনি চার বছর আগে হাওড়ায় থাকতেন। এখন থাকেন না। এ দিন হাওড়ায় গিয়ে তাঁরও হদিশ পায়নি ইডি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *