Arup Biswas in Calcutta High Court: অরূপের বিরুদ্ধে পদক্ষেপ করলে কোর্টকে জানাতে হবে, নির্দেশ বিচারপতির | Calcutta High Court give protection to Arup biswas - 24 Ghanta Bangla News
Home

Arup Biswas in Calcutta High Court: অরূপের বিরুদ্ধে পদক্ষেপ করলে কোর্টকে জানাতে হবে, নির্দেশ বিচারপতির | Calcutta High Court give protection to Arup biswas

Spread the love

কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যImage Credit: Tv9 Bangla

কলকাতা: একাধিকবার হাজিরা এড়ানোর পর বিধান-নগর দক্ষিণ থানায় হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। আলিপুর জাজেস কোর্টে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, ওঠে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী আইনজীবীকে খুনের চেষ্টা করেছিলেন। এই ঘটনায় এবার অরূপকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। অরূপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে গেলে আদালতকে জানাতে হবে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।

অরূপের আইনজীবী কিশোর দত্তের প্রশ্ন, ডিম ছোড়া থেকে অভিযুক্তদের উপর আক্রমণ সব কিছুই পুলিশের সামনে হচ্ছে। যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের কেন এভাবে মারা হচ্ছে? প্রশ্ন আইনজীবী কিশোর দত্তের। সেই সময় বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, “কোমরে দড়ি পরিয়ে প্যারাডিং, এটাও বন্ধ হওয়া উচিৎ।” আদালতের নির্দেশ অরূপের উপর আক্রমণের সিসিটিভি (CCTV) ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ। ২৩ জুলাই হবে এই মামলার পরবর্তী নির্দেশ।

এখানে উল্লেখ্য, মেসিকাণ্ডে এর আগে ১৭ জুন আদালত অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিয়েছিল। ওই সময়ের মধ্যে কোনও পদক্ষেপ করা যাবে না। তবে, নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী এলাকার বাইরে যেতে পারবেন না বলেও হাইকোর্ট দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *