Argentina Referee Controversy: ফ্রান্সের 'নক আউট' ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার, মেসিদের 'পথের কাঁটা' সরাচ্ছে ফিফা? | FIFA World Cup 2026 Under Fire as All Match Officials for Quarter Final Are from Argentina - 24 Ghanta Bangla News
Home

Argentina Referee Controversy: ফ্রান্সের ‘নক আউট’ ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার, মেসিদের ‘পথের কাঁটা’ সরাচ্ছে ফিফা? | FIFA World Cup 2026 Under Fire as All Match Officials for Quarter Final Are from Argentina

Spread the love

মুখোমুখি ফ্রান্স ও মরক্কোImage Credit: Getty Images

আমেরিকা : একের পর এক বিতর্কে বিদ্ধ বিশ্বকাপ (FIFA World Cup 2026)। রেফারিং নিয়ে বিতর্ক চরমে উঠেছে। মিশর বনাম আর্জেন্টিনা (Egypt vs Argentina) ম্যাচের রেফারিং নিয়ে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। তবে এবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের (France) ম্যাচের আগেই আবার রেফারিং নিয়ে ঝামেলা। প্রায় প্রতি ম্যাচেই রেফারিং নিয়ে ঝামেলা আবার আর্জেন্টিনার প্রতি ফিফার পক্ষপাতিত্বের প্রশ্ন তুলছে।

ফিফা এই ম্যাচের রেফারি প্রকাশ করে জানিয়েছে, এই ম্যাচের প্রধান রেফারি আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। অ্যাসিস্ট্যান্ট রেফারি ১ ও ২ হলেন যথাক্রমে জুয়ান পাবলো বেলেত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ রেফারি দারিও এরেরা, রিজার্ভ সহকারী ক্রিশ্চিয়ান নাভারো ও ভিএআর দলের সদস্যরাও আর্জেন্টিনার। সাধারণত, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিভিন্ন দেশের রেফারিদের ফিফা দায়িত্ব দেয় কিন্তু এবার সবাই এক দেশ হওয়ার ফলে বিতর্ক বাড়ছে ফুটবলমহলে।

তেলো অতীতে এই বিশ্বকাপে পর্তুগাল বনাম কাতার ম্যাচ পরিচালনা করেছেন। এবার এটা তাঁর দ্বিতীয় ম্যাচ। কিন্তু এই তালিকা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ নেটিজেনরা। কেউ কেউ বলছেন,”ফিফা যেনতেন প্রকারেণ আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিতে চায় তাই তাদের পথের কাঁটা ফ্রান্সকে সরিয়ে দেওয়ার সম্পূর্ণ পরিকল্পনা করেছে ফিফা। ফ্রান্সের এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম। প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন কিলিয়ান এমবাপে। তাই, ফ্রান্সকে বিশ্বকাপ থেকে বিদায় ঘটিয়ে দিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর রাস্তা আরও মসৃন করে দিচ্ছে ফিফা।”

গতকাল ম্যাচে হারের পর মিশরের কোচ হোসেন হাসান প্রকাশ্যে বলেছিলেন,”ফিফা মেসির হাতে বিশ্বকাপ জিততে উঠেপড়ে লেগেছে। যেভাবে হোক আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাবেই ফিফা।” তবে এবার যে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সব রেফারিরাই এক দেশের নিয়োগ করা হয়েছে, তাতেই ক্ষুব্ধ অন্য দেশের সমর্থকরা। তাঁদের সবার মতেই, আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দেওয়া হচ্ছে। তবে আদৌ কি ফ্রান্সের পথ কঠিন? মরক্কোর বিরুদ্ধে দুরন্ত ফর্মেই থাকবেন এমবাপেরা? এই দিকেই নজর থাকবে ফুটবল বিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *