জম্মু-কাশ্মীরের অভিযান চালিয়ে জঙ্গি ডেরার হদিশ, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র - 24 Ghanta Bangla News
Home

জম্মু-কাশ্মীরের অভিযান চালিয়ে জঙ্গি ডেরার হদিশ, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

Spread the love

জঙ্গি বিরোধী অভিযানে ফের সাফল্য জম্মু-কাশ্মীরে। রবিবারই জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে এনকাউন্টারে নিকেশ হয়েছে তিন জঙ্গি। আর সোমবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যৌথ অভিযান চালিয়ে একটি জঙ্গি ডেরার হদিশ পেয়েছে নিরাপত্তা বাহিনী। সেখান থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ সিরিজের পাঁচটি রাইফেল, ৯টি ম্যাগাজিন, একটি হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য যুদ্ধসামগ্রী। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা কোথাও গা-ঢাকা দিয়ে থাকতে পারে বলেও সন্দেহ। ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *