বিরোধিতা ভুলে আপোষের লক্ষ্যে মোদীর দ্বারস্থ নেপাল
কাঠমান্ডু: নেপালের কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন শাহের (Nepal)নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছে। এর আগে বালেন…
কাঠমান্ডু: নেপালের কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন শাহের (Nepal)নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছে। এর আগে বালেন শাহ ব্রিটেনকে মধ্যস্থতাকারী হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন, যা ভারত সরাসরি প্রত্যাখ্যান করে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা একেবারেই গ্রহণযোগ্য নয়।
লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি এলাকা নিয়ে দু’দেশের মধ্যে বিতর্ক দীর্ঘদিনের। নেপাল কয়েক বছর ধরে এই এলাকা নিয়ে আগ্রাসী অবস্থান নিয়েছিল। নতুন মানচিত্র প্রকাশ করে বিতর্কিত এলাকাগুলোকে নিজেদের বলে দাবি করেছিল। কিন্তু ভারতের দৃঢ় অবস্থানের পর নেপাল এখন ধীরে ধীরে তার আগ্রাসী মনোভাব থেকে সরে আসছে বলে মনে করা হচ্ছে।
আরও দেখুনঃ নাম বদলে গেল জালালাবাদের! পরশুরামপুরী নাম শিলমোহর যোগীর
বালেন শাহের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, নেপাল এখন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করতে চায়। তিনি বলেছেন, “ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধু দেশ। আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান চাই।” এই পরিবর্তিত অবস্থানকে ভারতের দৃঢ় নীতির ফল হিসেবে দেখা হচ্ছে।ভারত সরকার বরাবরই বলে আসছে যে, তার ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে কোনো আপস করা হবে না।
বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, “ভারত-নেপাল সীমান্ত সমস্যা দ্বিপাক্ষিক বিষয়। এতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমরা সবসময় আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে প্রস্তুত।” ব্রিটেনকে মধ্যস্থতাকারী করার প্রস্তাবকে ভারত ‘অনাকাঙ্ক্ষিত ও অপ্রাসঙ্গিক’ বলে উড়িয়ে দিয়েছে।ঐতিহাসিকভাবে ভারত-নেপাল সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
দু’দেশের মধ্যে খোলা সীমান্ত, সাংস্কৃতিক মিল, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং ধর্মীয় যোগসূত্র রয়েছে। কিন্তু সীমান্ত বিরোধ নিয়ে মাঝে মাঝে উত্তেজনা তৈরি হয়। ২০২০ সালের পর থেকে লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি নিয়ে নেপালের নতুন দাবি দু’দেশের সম্পর্কে চাপ সৃষ্টি করেছিল। ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই এলাকাগুলো ভারতের অবিচ্ছেদ্য অংশ।
আরও দেখুনঃ হিন্দু মেয়েকে বিয়ে করতে ৪ লক্ষ পুরস্কার মৌলভীর! দেবভূমিতে বজরং দলের হাতে গ্রুমিং গ্যাং