ডিলমপেরিস এখন অতীত, কে হতে পারেন পাঞ্জাবের নতুন কোচ? - 24 Ghanta Bangla News
Home

ডিলমপেরিস এখন অতীত, কে হতে পারেন পাঞ্জাবের নতুন কোচ?

Spread the love

প্যানাজিওটিস ডিলমপেরিসের বিদায়ের জল্পনার মাঝেই পাঞ্জাব এফসির নতুন কোচ হিসেবে গ্রীসের পাভলোস ডারমিটজাকিসের নাম উঠে আসছে জোরালোভাবে।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে ক্লাব ফুটবলের নতুন সিজন। ইতিমধ্যেই গত কয়েক সপ্তাহ আগে প্রকাশ্যে এসেছে কলকাতা ফুটবল লিগের পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গ্ৰুপ সূচি। সেই অনুযায়ী এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছে দেশের ফুটবল অনুরাগীরা। এই নতুন সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। দেশের প্রথম সারির দল গুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগে খেলা দলগুলিও খুব একটা পিছিয়ে নেই। তবে এসবের মাঝেই বারংবার উঠে এসেছে পাঞ্জাব এফসির (Punjab FC) নাম।

আরও পড়ুন: আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

গত কয়েক সপ্তাহে ধরেই দল বদলের বাজারে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল আইএসএলের এই ক্লাবের কথা। যেখানে দানি রামিরেজ থেকে শুরু করে বেদে ওসুজির মতো ফুটবলাররা দল ছেড়েছেন ইতিমধ্যেই। এছাড়াও শোনা যাচ্ছে যে সব ঠিকঠাক থাকলে তাদের দলের গ্ৰীক কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসকেই দলে টানছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরসুমে হোসে মোলিনার পাশাপাশি সার্জিও লোবেরার মতো কোচ দলের দায়িত্ব পালন করে আসলেও নতুন মরসুমে নয়া কোচকেই দলের দায়িত্ব দিতে চাইছে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?

উল্লেখ্য, গতবার যথেষ্ট দাপুটে ফুটবল খেলেছিল পাঞ্জাব। সাফল্য না আসলেও ডিলমপেরিসের তত্ত্বাবধানে যথেষ্ট প্রশংসনীয় পারফরম্যান্স ছিল ফুটবলারদের। সবদিক মাথায় রেখেই এগোচ্ছে মেরিনার্সরা। কিন্তু তাহলে কে হবেন পাঞ্জাবের নতুন কোচ? সেক্ষেত্রে ব্যাপকভাবে শোনা যাচ্ছে পাভলোস ডারমিটজাকিসের নাম। অর্থাৎ ফের হয়তো গ্ৰীক কোচের উপরেই ভরসা রাখতে চলেছে ম্যানেজমেন্ট। পূর্বে সেই দেশের দ্বিতীয় ডিভিশনের ক্লাব প্যানিওনিওস এফসির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বলাবাহুল্য, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাতান্ন বছর বয়সী এই কোচের। কাজেই ভারতীয় ফুটবল সার্কিটের সঙ্গে যুক্ত হলে নিঃসন্দেহে তা কার্যকরী হতে পারে পাঞ্জাব এফসির জন্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *