অফ-হোয়াইট ধুতি-পাঞ্জাবির সঙ্গে পায়ে রূপোর নূপুর! আমিরের বিয়ের সাজ নিয়ে তুঙ্গে চর্চা
নববধূ গৌরী স্প্র্যাটকে দেখা যায় অফ-হোয়াইট রঙের একটি লেহেঙ্গায়। ফুল স্লিভ ব্লাউজ, মিনিমাল মেকআপ, গলায় লম্বা হার এবং ফুল দিয়ে সাজানো বেণী—সব মিলিয়ে ছিল একেবারে মার্জিত ও ঐতিহ্যবাহী সাজ। দু’জনের পোশাকের রঙেও ছিল মিল। বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিয়ো ইতিমধ্যেই অনুরাগীরা ভালোবেসেছেন। সেখানে দেখা যায়, গৌরীর হাতে চুম্বন এঁকে দিচ্ছেন আমির।পরস্পরকে আলিঙ্গন করেন। হাতে হাত রেখে গানের তালে কোমরও দুলিয়েছেন দু’জনে। এই মুহূর্তগুলো ভক্তদের মন ছুঁয়ে গেছে। ।