West Bengal Rainfall-Weather Alert: ঘুরে গেল নিম্নচাপ, সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি, উত্তরের মতো দক্ষিণবঙ্গও কি ভাসবে এবার? | West Bengal Weather Alert: Low Pressure Changes Course, Heavy Rain to Lash South Bengal , Know Latest Weather Update for Kolkata & West Bengal - 24 Ghanta Bangla News
Home

West Bengal Rainfall-Weather Alert: ঘুরে গেল নিম্নচাপ, সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি, উত্তরের মতো দক্ষিণবঙ্গও কি ভাসবে এবার? | West Bengal Weather Alert: Low Pressure Changes Course, Heavy Rain to Lash South Bengal , Know Latest Weather Update for Kolkata & West Bengal

Spread the love

কলকাতা: সকাল থেকে আকাশের মুখভার।  লাগাতার বৃষ্টিতে ভাসছে কলকাতা (Kolkata Rain)। ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কখনও ঝিরিঝিরি, কখনও মুষলধারে নামছে বৃষ্টি। একটানা বৃষ্টির জেরে যান চলাচলও কিছুটা ধীর গতিতে হচ্ছে। আজও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

বিগত কয়েকদিন ধরেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। গতকালই নিম্নচাপ (Depression)-টি ওড়িশার দিকে চলে গিয়েছিল। দিঘা থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এই গভীর নিম্নচাপ। তার জেরে ওড়িশাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। লেটেস্ট আপডেট অনুযায়ী, ওড়িশা হয়ে এখন মধ্য ভারতের পথে নিম্নচাপ।

দক্ষিণবঙ্গে বৃষ্টি-

তবে নিম্নচাপের জেরে আজও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজ, সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।  আজ কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। আগামিকাল, মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।  আর বৃষ্টি কমলেই পাল্লা দিয়ে বাড়বে ভ্যাপসা গরম। তখন আবার নাজেহা দশা হবে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের।

উত্তরবঙ্গেও নামবে বৃষ্টি- 

দক্ষিণবঙ্গে যেখানে আগামিকাল থেকে বৃষ্টি কমবে, ঠিক উল্টো চিত্রটা উত্তরবঙ্গে। ধীরে ধীরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।বুধ-বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বইও। সেখানে বৃষ্টি, জমা জল, গাছ ভেঙে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বন্ধ এক্সপ্রেসওয়ে, রেল চলাচলও বিপর্যস্ত হয়েছে। একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *