‘দেখুন কেমন লাগে!’ হতশ্রী পথেই হাঁটতে হলো তৃণমূল কাউন্সিলারকে
এই সময়, কৃষ্ণনগর: এলাকার বহু ওয়ার্ডের রাস্তা শ্রী হারিয়েছে। সে রাস্তা এতটাই খারাপ যে, হাঁটাও যায় না। নদিয়ার শান্তিপুরে পথের দাবিকে কেন্দ্র করে এমন অভিযোগ বেশ পুরোনো। তবে, শুক্রবার শান্তিপুর অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল। অভিযোগ, পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পুষ্প দাস ও তাঁর স্বামীকে বেহাল পথে হাঁটতে বাধ্য করলেন একদল ক্ষুব্ধ জনতা। তাঁদেরও পাল্টা অভিযোগ, কাউন্সিলার সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন।