PM Modi । প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি ‘আবু মুস্তাফা’ নামে একটি অ্যাকাউন্ট থেকে
অস্ট্রেলিয়া সফরের আগে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি। সোশ্যাল মিডিয়ায় মোদীর সফরের অনুষ্ঠানের বিষয় জানাতে একটি ফেসবুক পোস্ট করা হয়েছিল। সেই পোস্টের কমেন্ট সেকশনে দেখা গিয়েছে এই হুমকি-কমেন্ট। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে ওই কমেন্ট করা হয়েছে ‘আবু মুস্তাফা’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা রয়েছে, ‘স্টেডিয়ামের ছাদগুলি বন্ধ করে দেওয়া হলে ভালো হবে, নয়তো তিনি নিজের মৃত্যুর জন্যই অস্ট্রেলিয়া আসবেন।’ কমেন্ট সামনে আসতেই অস্ট্রেলিয়া প্রশাসন তদন্ত শুরু করেছে।