Humayun Kabir: ক্ষমা চাইলেন বারবার, চার ঘণ্টার পুলিশি জিজ্ঞাসাবাদে সুরটাই বদলে ফেললেন হুমায়ুন | Humayun Kabir repeatedly apologized and completely changed his tone during four hours of police interrogation - 24 Ghanta Bangla News
Home

Humayun Kabir: ক্ষমা চাইলেন বারবার, চার ঘণ্টার পুলিশি জিজ্ঞাসাবাদে সুরটাই বদলে ফেললেন হুমায়ুন | Humayun Kabir repeatedly apologized and completely changed his tone during four hours of police interrogation

Spread the love

মুর্শিদাবাদ: শক্তিপুর থানায় তলব এড়ালেও রেজিনগর থানায় হাজিরা হুমায়ুন কবীরের। উস্কানিমূলক মন্তব্য়ে চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো সেই হুমায়ুনের সুরও দিনের শেষে নরম। ‘আইনকে সম্মান করি’, পুলিশ ডাকতে এ ভাষাতেই সুর বদলে ফেলেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। 

পুলিশ সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের জবাবে বারংবার  ক্ষমাও চেয়েছেন হুমায়ুন। মুর্শিদাবাদের সভা থেকে ‘মুসলমানদের’ জমায়েত করে স্যাটা ভাঙা মার দেব কেন বলেছিলেন? বারবার এই প্রশ্ন ধেয়ে যায় হুমায়ুনের দিকে। সূত্রের খবর, পুলিশ প্রশ্ন করতেই হুমায়ুন কবীর বলেন, এই বিষয়ের জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু কোথায় চেয়েছেন সেই ক্ষমা? তদন্তকারী আধিকারিকরা জানতে চাইলে হুমায়ুনের সাফ কথা, সেই ভিডিয়ো ক্লিপ দিয়ে দেওয়া হবে। 

এখানেই শেষ নয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নে হ্যাঁ অথবা শুধু না বলে উত্তর দিয়েছেন নওদার বিধায়ক। পাশাপাশি বেশ কিছু শব্দ ব্যবহারের জন্য তিনি পুনরায় ক্ষমাও চেয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর থানায় ডাক পড়লেও তাঁর আগেই পৌঁছে গিয়েছিলেন হুমায়ুন। যদিও যাওয়ার আগে গ্রেফতারির আশঙ্কাও করেছিলেন। থানার অদূরেই পার্টি অফিসে জমায়েত করেছিলেন তাঁর অনুগামীরাও। যদিও টানটান নাটকের মধ্যে বিকেল সাড়ে তিনটের নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এরপর আগামী ১৪ জুলাই ফের তাঁকে ডাকা হয়েছে রেজিনগর থানায়। সেই নোটিসও শনিবার হুমায়ুন কবীরের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই দিনেই ক্ষমা চাওয়ার ভিডিও পুলিশের হাতে তুলে দেবেন আজুপ বিধায়ক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *