Mid Day Meal: মিড ডে মিলের মাংস রান্না করে খাবেন স্যার-ম্যাডামরা? তুুমুল উত্তেজনা স্কুলে | Meat for mid day meal taken away for teacher’s anniversary
অভিযোগ ওঠে, স্কুলের মধ্যেই শিক্ষকদের বিবাহ বার্ষিকীর খাওয়া দাওয়ার জন্য সরিয়ে রাখা হয়েছে ওই মাংস। এই অভিযোগে সরব হন অভিভাবকরা। তাঁদের দাবি, বাচ্চাদের মাংস এবং খাবার চুরি করা হয়েছে। মিড ডে মিল কর্মী এবং শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বৃহস্পতিবার। চরম উত্তেজনা ছড়ায় প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাস্থলে ছোটে পুলিশ।