Calcutta High Court: বিচারপতির বেঞ্চ বদল, আদালতে কিছুটা হলেও স্বস্তি পেলেন অভিষেক | Abhishek Banerjee Gets Interim Relief as Calcutta High Court Extends Protection Till July 17 - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: বিচারপতির বেঞ্চ বদল, আদালতে কিছুটা হলেও স্বস্তি পেলেন অভিষেক | Abhishek Banerjee Gets Interim Relief as Calcutta High Court Extends Protection Till July 17

Spread the love

কলকাতা: বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ সংক্রান্ত মামলায় বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের জরুরি বেঞ্চে এই মামলার শুনানিতে তাঁর রক্ষাকবচের মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আগামী ১৭ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না।

হাইকোর্ট সূত্রে জানা গেছে, এই মামলাটির বিস্তারিত ও মূল শুনানি এর আগে হয়েছিল বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে। তবে বিচারপতি চন্দ বর্তমানে সার্কিট বেঞ্চের দায়িত্বে থাকায় জরুরি ভিত্তিতে মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওঠে। দীর্ঘ শুনানির পর বিচারপতি ঘোষ জানান, যেহেতু মূল মামলাটি বিচারপতি কৌশিক চন্দ শুনেছেন, তাই তাঁর অনুপস্থিতিতে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

আগামী ১৪ জুলাই সার্কিট বেঞ্চ থেকে ফিরবেন বিচারপতি চন্দ। তারপরই তাঁর এজলাসে এই মামলার পরবর্তী শুনানি প্রক্রিয়া শুরু হবে। সেই কারণেই অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বাড়িয়ে ১৭ জুলাই পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশিকার ফলে আইনি জটিলতার হাত থেকে আপাতত সাময়িক স্বস্তিতে অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *