বিশ্বকাপ নিয়ে আগেই তুলে ধরেছিলেন আমেরিকার আসল রূপ, ভাইরাল মারাদোনার ভবিষ্যদ্বাণী
কী বলেছিলেন মারাদোনা?
২০১৮ সালে FIFA ঘোষণা করেছিল ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো ও ক্যানাডা। সেটা শোনার পর মারাদোনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিন আয়োজককেই তাঁর পছন্দ নয়। বলেছিলেন, ‘মেক্সিকো বিশ্বকাপ আয়োজনের যোগ্য নয়। ওরা ব্রাজ়িল বা জার্মানির সামনে আসবে আর ছিটকে যাবে।’
আমেরিকা ও ক্যানাডার ফুটবলপ্রীতি নিয়েও মুখ খুলেছিলেন মারাদোনা। বলেছিলেন, ‘খেলাটার প্রতি ওদের কোনও প্যাশন নেই। ক্যানাডিয়ানরা স্কিংয়ের দিক থেকে শক্তিশালী এবং আমেরিকা ২০২৬ বিশ্বকাপটাকে ৪ ভাগে ভাগ করবে। প্রতিটা ভাগ ২৫ মিনিটের। আর এটা করবে বিজ্ঞাপনের জন্য।’
৮ বছর আগে করা তাঁর মন্তব্য এখন মিলে যাচ্ছে। আপাতত সেটা নিয়েই চর্চায় ফুটবল ভক্তরা।