Aditi Munshi: গানের রিয়েলিটি শো-র প্যানেলিস্টদের সঙ্গে কী ধরনের চ্যাট করতেন অদিতি মুন্সি? এবার বিস্ফোরক তথ্য এল সামনে | Aditi munshi BJP MLA Tarunjyoti Tewari Targets Aditi Munshi After Debraj Chakraborty Arrest, Makes Explosive Claims - 24 Ghanta Bangla News
Home

Aditi Munshi: গানের রিয়েলিটি শো-র প্যানেলিস্টদের সঙ্গে কী ধরনের চ্যাট করতেন অদিতি মুন্সি? এবার বিস্ফোরক তথ্য এল সামনে | Aditi munshi BJP MLA Tarunjyoti Tewari Targets Aditi Munshi After Debraj Chakraborty Arrest, Makes Explosive Claims

Spread the love

কলকাতা: বিপদ বুঝে দু’জনেই আদালতের কাছে ছুটেছিলেন রক্ষাকবচ চাইতে। চার মাসের সন্তানের মুখের দিকে তাকিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে রক্ষাকবচ দিলেও, হাইকোর্টের দেবরাজের আবেদন খারিজ করে দেয়। আর তার এক সপ্তাহের মধ্যেই দেবরাজ গ্রেফতার হয়েছেন! এই পরিস্থিতি অদিতি মুন্সিকে খোঁচা বিজেপি বিধায়ত তরুণজ্যোতি তিওয়ারি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অদিতি সম্পর্কের বিস্ফোরক দাবি করলেন তরুণজ্যোতি। গানের রিয়েলিটি শো-তে তিনি ঠিক কী করেছিলেন, তা ফাঁস করলেন বিধায়ক।

তরুণজ্যোতি এক সংবাদমাধ্যমকে বলেন, “ওঁকে আমি নির্বাচনের সময় তো আক্রমণ করিনি। কিচ্ছু বলিনি। নাহলে আমার কাছে যা যা স্ক্রিনশট ছিল, যা যা প্রমাণ ছিল, উনি যখন গানের প্রতিযোগিতায় গিয়েছিলেন, যাঁরা যাঁরা ওই প্যানেলে ছিলেন, তাঁদের সঙ্গে কী ধরণের চ্যাট হত… চ্যাটগুলো আমার কাছে আছে। সেগুলো পাবলিশ করে দিতে পারি। কিন্তু আমি মহিলাদের সম্মান করি… ওঁর বাচ্চা রয়েছে। আমিও বাচ্চার বাবা। বাবা চোর, মা চোর। বাচ্চা কী করবে? বাচ্চাটা ভাল থাকুক, তার জন্যই হয়তো বাইরে রয়েছেন। কোর্ট ও সেটাই মনে করেছে।”

২০১৫ সালে গানের রিয়েলিটি শোতে অদিতির গলায় কীর্তন শুনে ভুলেছিল গোটা বাংলা। ২০১৮ সালে দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন অদিতি। দেবরাজ তখন ধীরে ধীরে সুজিত বসুর সূত্রে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। দেবরাজের বিরুদ্ধে এখন বিস্তর অভিযোগ। রাজারহাট-বাগুইআটি-গোপালপুর-নিউটাউনে দেবরাজ নিজের একচ্ছত্র সাম্রাজ্য বিস্তার করেছিলেন বলে অভিযোগ। কিন্তু দেবরাজের বিরুদ্ধে যা যা অভিযোগ, তার কিছুই কি জানতেন না অদিতি মুন্সি। সে প্রশ্ন তোলেন তরুণজ্যোতিও।

বিজেপি বিধায়কের বক্তব্য, “দেবরাজের সম্পত্তির কিছুটা অংশ তো তাঁর নামেও ছিল। বউ ও জানত, স্বামী শুধু চোর নয়, ডাকাত। তারপরেও দেবরাজের সঙ্গেই থেকে গিয়েছেন।”

অদিতিকে খোঁচা দিয়ে তরুণজ্যোতি বলেন,  “নির্বাচনের আগে বলেছিলেন না, ‘আমার স্বামী যদি চুরি করে, তাঁর নামে যদি অভিযোগ হয়, হিন্দু ধর্ম মতে বিয়ে হয়েছে, আমিও যাব জেলে।’ তাহলে যান। এখন আদালতে জামিন চাইতে গিয়েছিলেন কেন? বলুন, ‘আমার স্বামী গ্রেফতার হয়েছে, আমিও হব।” সূত্রের খবর, তদন্তের স্বার্থে দেবরাজের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে অদিতিকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *