বান্ধবীকে ‘উত্যক্ত’ করায় কিশোর এবং তার বাবা খুনের অভিযোগ, পুলিশের জালে দুই নাবালক
বান্ধবীকে ‘উত্যক্ত’ করেছিল এক কিশোর। এরই ‘প্রতিশোধ’ নিতে ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। শুধু ওই কিশোরকেই নয়, তাঁর বাবাকেও খুনের অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠেছে ভুবনেশ্বরে দুই স্কুল পড়ুয়ার বিরুদ্ধে। ওই ঘটনায় তদন্ত চালিয়ে দুই নাবালককেই আটক করেছে পুলিশ। এই নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।