বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেক নিলেন ব্যবস্থা, কী করলেন? | TMC MP Abhishek Banerjee Installs View Cutter at Kalighat Home for Privacy
রাজ্যে পালাবদলের পর থেকেই তাঁর বাড়ি নিয়ে আমজনতার কৌতূহল তৈরি হয়েছে। হরিশ মুখার্জি রোডে তাঁর বাড়ির সামনে গিয়ে অনেকেই ছবি তুলতে শুরু করেন। তবে এখন তিনি থাকেন কালীঘাট রোডের বাড়িতে। সেই বাড়ির ভিতরে কেউ যাতে আর উঁকি মারতে না পারেন, সেজন্য এবার প্রধান গেটে ভিউ কাটার বসাচ্ছেন ‘কালীঘাট তৃণমূলের’ সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।