বাংলায় Swiggy-Zomato কর্মীদের নিয়ে সংস্থাগুলিকে বড় নির্দেশ মন্ত্রীর | Minister Arjun Singh asked Swiggy Zomato workers to pay PF ESI to workers - 24 Ghanta Bangla News
Home

বাংলায় Swiggy-Zomato কর্মীদের নিয়ে সংস্থাগুলিকে বড় নির্দেশ মন্ত্রীর | Minister Arjun Singh asked Swiggy Zomato workers to pay PF ESI to workers

Spread the love

কলকাতা: সম্প্রতি গিগ ওয়ার্কারদের নিয়ে একাধিক বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যবিমা ও অ্যাক্সিডেন্টাল কভারেজ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। আর এবার এ রাজ্যে ফুড ডেলিভারি সংস্থা থেকে শুরু করে অনলাইন প্লাটফর্মে কর্মরত কর্মীদের জন্য বিশেষ নির্দেশ দিল সরকার।

বুধবার শহরের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) জানিয়েছেন সুইগি, জোমাটোর মতো সংস্থাগুলিকে বলা হয়েছে, যাতে তারা কর্মীদের পিএফ ও ইএসআই-এর সুবিধা দেয়। সব সংস্থাকেই কর্মীদের ক্ষেত্রে এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, কর্মীরা কোনও দুর্ঘটনার শিকার হলে, পিএফ-ইএসআই থাকলে সুবিধা পেতে পারে। এই প্রসঙ্গে তারাতলার দুর্ঘটনার কথা উল্লেখ করেন অর্জুন সিং। তিনি দাবি করেন, ওই ঘটনায় দেখা যায়, মাত্র একজন কর্মী পিএফ-ইএসআইয়ের আওতায় রয়েছে। এগুলি থাকলে শ্রম দফতরের তরফে অনেক সুবিধা পাওয়া যায়।

সম্প্রতি এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ESIC) গিগ এবং অনলাইন প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনার প্রস্তুতি নিচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে, ফুড ডেলিভারি পার্টনার থেকে শুরু করে ক্যাব চালক, অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত ফ্রিল্যান্সার এবং অন্যান্য গিগ কর্মীরাও স্বাস্থ্যবিমা এবং সামাজিক সুরক্ষার সুবিধাগুলি গ্রহণ করতে পারবেন।

এই বিষয়টি ছাড়াও এদিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্জুন সিং। তিনি জানান, একগুচ্ছ নতুন সরকারি বাস চালু করা হচ্ছে। এছাড়া ইলেকট্রিক বাস চালানোর জন্য চার্জিং পয়েন্ট ঠিক করা হবে। মেইন রোডে কোথাও টোটো থাকবে না বলেও আশ্বাস দিয়েছেন অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *