নিম্নচাপের ভ্রুকুটি! দিনভর বৃষ্টি কলকাতায়, জেলায় কেমন থাকবে পরিস্থিতি?
কলকাতায় আজ বৃষ্টি হবে?
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রোদের তেমন জোর নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জন্য কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওই দপ্তর আরও জানিয়েছে, সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির দাপট। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।