নরওয়ের বিরুদ্ধের নামার আগে ধাক্কা ব্রাজ়িলের, চোট পেয়ে অনিশ্চিত এই তারকা - 24 Ghanta Bangla News
Home

নরওয়ের বিরুদ্ধের নামার আগে ধাক্কা ব্রাজ়িলের, চোট পেয়ে অনিশ্চিত এই তারকা

Spread the love

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজ়িল। সেখানে তাদের প্রতিপক্ষ আর্লিং হাল্যান্ডের নরওয়ে। এ বার শেষ ১৬-তে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোট পেয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। যা আগামী ম্যাচের আগে কোচ কার্লো আন্সেলোত্তির দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার ব্রাজ়িল ফুটবল কনফেডারেশন (CBF) এক বিবৃতিতে জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় পাকুয়েতার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনই কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

CBF-এর বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার পাকুয়েতার ইমেজিং স্ক্যান করা হয়েছে। পরীক্ষায় তাঁর বাম ঊরুর পিছনের পেশিতে চোট ধরা পড়েছে। জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা ও রিহ্যাব চলবে। যত দ্রুত সম্ভব তাঁকে মাঠে ফেরানোই আমাদের লক্ষ্য।

জাপান ম্যাচেই চোট পান পাকেতা

রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচেই চোট পান ব্রাজ়িলের এই মিডফিল্ডার। প্রথমার্ধের শেষদিকে তাঁকে বেশি অস্বস্তিতে দেখা যায় খেলার সময়ে। একাধিকবার হ্যামস্ট্রিং ধরে দাঁড়িয়ে পড়তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতির সময় খুঁড়িয়ে মাঠও ছাড়েন পাকুয়েতা। দ্বিতীয়ার্ধে তাঁর পরিবর্তে মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। পুরো বিশ্বকাপেই তিনি পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। মাঝমাঠকে নেতৃত্ব দিচ্ছিলেন, এটা এটা বড় ধাক্কা। যদিও জাপানের বিরুদ্ধে তাঁর জায়গায় নামা এন্দ্রিক ভালো সামলেছেন।

আন্সেলোত্তির চিন্তা বাড়ল

আগেই চোটের কারণে রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তা ছিল ব্রাজ়িল শিবিরে। এবার পাকুয়েতার চোট সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল। মাঝমাঠে তাঁর বল নিয়ন্ত্রণ, পাসিং এবং আক্রমণ গড়ে তোলার দক্ষতা ব্রাজ়িলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

কোচ কার্লো আন্সেলোত্তি ম্যাচ শেষে জানিয়েছিলেন, পাকুয়েতা ও কাসেমিরোর ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় লাগবে।

ব্রাজ়িল শেষ ১৬-তে তাদের পরের ম্যাচ খেলবে ৬ জুলাই সোমবার রাত দেড়টায় (রবিবার রাত)। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে তাদের সামনে অন্যতম কঠিন প্রতিপক্ষ নরওয়ে। তার আগে পাকুয়েতা ফিরতে না পারলে আন্সেলোত্তির চাপ বাড়বে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *