FIFA World Cup 2026: নরওয়ে ম্যাচের আগে সঙ্কটে ব্রাজিল, রাফিনহার পর চোটের কবলে তারকা ফুটবলার! | Brazil Suffer Lucas Paqueta Injury Blow Ahead of Norway Clash; Neymar Set for Starting Return
আমেরিকা : নরওয়ের (Norway) বিরুদ্ধে আগামী ৬ জুলাই রাউন্ড অফ ১৬-র ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। তবে তার আগেই আবার ধাক্কা খেল আন্সেলোত্তির শিবির। আবার চোটের করাল ছায়া পড়ল ব্রাজিল শিবিরে। আগেই দল থেকে চোটের কারণে বাদ পড়েছিলেন রাফিনহা। এবার দল থেকে সরতে বাধ্য হলেন আরও একজন ফর্মে থাকা ফুটবলার।
মঙ্গলবার রাতে একটি বিবৃতি প্রকাশ করে ব্রাজিল শিবির জানিয়েছে, চোটের কবলে পড়েছেন লুকাস পাকুয়েতা। তাঁর বাঁ পায়ের উরুর পেশিতে চোট রয়েছে। আপাতত তাঁকে থাকতে হবে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে। তাঁকে দ্রুত সুস্থ করতে বদ্ধপরিকর ব্রাজিল শিবির।
শোনা গিয়েছে, এই চোটের ফলে বিশ্বকাপ থেকে একপ্রকার বাদই পড়েছেন পাকুয়েতা। তাঁর বিশ্বকাপ যাত্রা একপ্রকার শেষ হয়ে গিয়েছে। তবে এসবের মধ্যে শোনা গিয়েছে একটি বড় খবর। খুব সম্ভবত নরওয়ের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন নেইমার জুনিয়র। হয়ত, তাঁকে প্রথম থেকেই খেলতে পারেন ব্রাজিল কোচ। যদিও, যেহেতু তাঁর শরীর এখনও সুস্থ নয়, তাই তিনি কতটা ম্যাচে টাইম দিতে পারবেন, তাই নিয়ে প্রশ্ন উঠছে।
খুব সম্ভবত, এন্ড্রিক এবার শুরু থেকে নামতে পারবেন। তাঁর সঙ্গে সম্ভবত থাকবেন নেইমারও। সেই ক্ষেত্রে মিডফিল্ড সামলাতে হতে পারে ম্যাথিউজ কুনহাকে। রাফিনহা ও নেইমারের চোটে ইতিমধ্যেই জর্জরিত ব্রাজিল শিবির। তার সঙ্গে এবার নাম জুড়ল লুকাস পাকুয়েতারও। আগামী ৬ জুলাই নরওয়ের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। সেই ম্যাচে হাল্যান্ডকে কিভাবে আটকান ব্রাজিল ডিফেন্ডাররা, সেই দিকে নজর থাকবে সবার।