FIFA World Cup 2026, Norway vs Ivory Coast score: ২৮ বছর পর শেষ ষোলোয় নরওয়ে, মেসি-এমবাপেকে প্রায় ছুঁয়েই ফেললেন হাল্যান্ড! | Norway Continue Dream World Cup Run, Defeat Ivory Coast to Face Brazil in the RO16! - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026, Norway vs Ivory Coast score: ২৮ বছর পর শেষ ষোলোয় নরওয়ে, মেসি-এমবাপেকে প্রায় ছুঁয়েই ফেললেন হাল্যান্ড! | Norway Continue Dream World Cup Run, Defeat Ivory Coast to Face Brazil in the RO16!

Spread the love

ডালাস : দিন কয়েক আগেই ফ্রান্সের (France) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেছিল নরওয়ে (Norway)। শেষ ম্যাচে প্রায় প্রথম একাদশ বদলে ফেলেছিলেন নরওয়ের কোচ। ফ্রান্সের বিরুদ্ধে মাঠেই নামেননি আর্লিং হাল্যান্ড (Erling Haaland)। আজ আইভরি কোস্টের (Ivory Coast) বিরুদ্ধে তিনি খেললেন, গোল করলেন, রেকর্ডের দিকে আরও এক পা এগিয়ে গেলেন। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল নরওয়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ নেইমারের ব্রাজিল (Brazil)।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ বানিয়েছিল নরওয়ে। কিন্তু গোল আসেনি। ধাক্কা খেতে খেতে একসময় পাল্টা প্রতিরোধ শুরু করে আইভরি কোস্টও। প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি আফ্রিকান দলটি। তবে ৩৯ মিনিটেই সব হিসেবে উল্টে দিলেন আন্তোনিও মুসা। ওডেগার্ডের পাস থেকে দুরন্ত শটে গোল করে নরওয়েকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরেছিল আইভরি কোস্ট। বেশ কিছুবার নরওয়ের ডিফেন্স চাপে পড়ে যায় কিন্তু ভাগ্যের বদান্যতায় গোল আসেনি। ৭৪ মিনিটে ডিওলোর গোলে ১-১ করে আইভরি কোস্ট। ম্যান ইউ-এর এই উইঙ্গার এই বছরে শুরু থেকেই ভাল ফর্মে রয়েছেন। এর ঠিক ১২ মিনিট পরেই আবার গোল করে নরওয়ে। এবার স্কোরশিটে নাম তুললেন হাল্যান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকার এই বিশ্বকাপে ইতিমধ্যেই ৫ গোল করে ফেলেছেন। তাঁর সামনে এখন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। দুজনেই এই বিশ্বকাপে ৬টি করে গোল করেছেন।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ইতিমধ্যেই শেষ ১৬তে চলে গেল নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপ খেলে চমকের পর চমক দেখাচ্ছেন হাল্যান্ড, সরলথরা। ১৯৯৮ সালে শেষবার যখন তারা বিশ্বকাপ খেলেছিল, তখন তারা শেষ ১৬তে উঠে বিদায় নেয়। এবারও শেষ ১৬তে উঠল নরওয়ে। প্রতিপক্ষ ব্রাজিল। ফলে, আগামী ম্যাচে হয় নেইমার, নাহলে হাল্যান্ড – এই দুজনের মধ্যে নিশ্চিতভাবে একজন খালি হাতে দেশে ফিরতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *