Erling Haaland Jersey | মা-কে সম্মান জানাতেই জার্সির পিছনে ‘ব্রাউট হাল্যান্ড’ লিখলেন আর্লিং
মায়ের নামে জার্সি পরে দলকে জেতালেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ড। অতীতে শুধুই হাল্যান্ড নামের জার্সি গায়ে মাঠে নামতেন তিনি। তবে এ বার তারকা স্ট্রাইকারের জার্সির পিছনে লেখা, ‘ব্রাউট হাল্যান্ড’। আসলে জার্সিতে বাবার (আলফি হাল্যান্ড) পাশাপাশি মা মারিতা ব্রাউটকেও সম্মান জানাতে এই পন্থা অবলম্বন করেছেন আর্লিং হাল্যান্ড।